Breaking

LightBlog

Sunday, 16 June 2019

ADHURI KAHANI 5

যেটা নিয়ে মানুষের সব সময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় । মন থেকে কাউকে আপন করে ফেললে, মন থেকে তাকে মুছে ফেলা কখনোই সম্ভব না। কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। জীবনে শুধু প্রেম নয় বন্ধুত্বটাও অনেক দামি ভালোবাসবে কিন্তু অতিরিক্ত না কেননা অতিরিক্ত ভালোবাসার বিনিময়টা অবহেলায় পরিপূর্ণ হয় । চোখের সামনে হটাত করে আপন কাউকে হটাত করে পরে হতে দেখা যে কতটা কষ্টের যে দেখেছে সেই জানে। আজকে যে আপনাকে ঠকাছে খুঁজে দেখুন আপনার মতো সে ও একজনের কাছে ঠকেছে। মাঝে মাঝে ইনবক্সে মেসেজগুলো দেখি কত সুন্দর সত্য আর মিথ্যা গুছিয়ে মানুষ বলতে পারে। একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে যে অনেক সরল মানুষ হয় আর সরল মনের মানুষ বেশি ধোকাটা বেশি খায় । অপেক্ষা আর অবহেলা পাওয়া মানুষ গুলো এক সময় মানসিক ভাবে খুন হয়ে যায় ।

খারাপ সময় কে কখনো গালি দিও না কারণ একমাত্র খারাপ সময় আসল মানুষ গুলোর চেহারা দেখিয়ে দেয় । যখন ছোটো ছিলাম তখন ভূত কে ভয় পেতাম যখন বড় হয়ে বুঝলাম ভূতের চেয়েও মানুষ বেশি ভয়ঙ্কর । সত্যিই কারে ভালোবাসা যোগাযোগ কমে গেলেও মন থেকে ভালোবাসা কমে না। নিজের ভালোবাসার মানুষ কে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানাবে

No comments:

Post a Comment

Adbox